Skip to content

শিমুলিয়ায় কমতে শুরু করেছে গাড়ির চাপ

বাংলাভূমি ডেস্ক :
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা গাড়ির চাপ কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ , লৌহজং টার্নিং পয়েন্টে তিন কিলোমিটার ডাউনে নতুন চ্যানেল দিয়ে বেশি সময় নিয়ে ফেরি চলাচল করে। পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ভোরে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫