Skip to content

কালিয়াকৈরে ৬ মাসের শিশু অপহরণের দুইদিন পর কালিহাতি থেকে উদ্ধার

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরের ভাতারিয়া এলাকার একটি বাড়ী থেকে ৬ মাসের এক শিশু অপহরণের দুই দিন পর টাঙ্গাইলের কালিহাতি এলাকা থেকে উদ্ধার করা হয়। এঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শিশুর মা রোজিনা আক্তার জানান, মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকার শামসুল কবিরের বাড়ীতে এক নারী, শিশুটিকে বেড়ানো কথা বলে অপহরণ করে পালিয়ে যায়। পরে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর মায়ের হাতে তুলে দেয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মোশারফ হোসেন তুহিন জানান, শিশুটি নিয়ে ওই নারী একটি বাড়ীতে বিক্রি করতে গেলে তারা শিশুটিকে আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫