আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষকলীগ এবং সন্ধায় যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে পাল্টাপাল্টি শোডাউন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে সহ¯্রাধিক নেতা-কর্মী উপজেলার প্রধান সড়কে একটি মিছিল বের করে। মিছিল শেষে কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার বাসার সামনে নেতা-কমীরা জমায়েত হয় এবং একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলুর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় উপদেষ্টা শিল্পপতি আলম আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রশীদ সরকার প্রমুখ।
পরে বিকালে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে শহরে এক পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, রাজিব ঘোষ প্রমুখ।
কাপাসিয়ায় কৃষকলীগ-যুবলীগ পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ
আপডেট :July 13, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
