Skip to content

বোনের বিয়েতে প্রাণ গেল ভাইয়ের

এস এম আদিউল ইসলাম
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার পৌর এলাকার মোয়াজ্জেম হোসনের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠান সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মোয়াজ্জেম হোসেনের ছেলে শামসুল আলম।
নিহত শামসুল আলমের স্বজনদের সূত্রমতে জানা যায়, শুক্রবার ছিল শামসুল আলমের (২৩) বড় বোনের বিয়ে।
বিয়ে বাড়ির আওয়াজে আনন্দে মুখরিত ছিল পুরো বাড়িটি। বৃহস্পতিবার সারাদিন বিয়ের আয়োজনে ব্যস্ততম সময় পার করছিলেন শামসুল আলম। পরে রাত দেড়টায় সর্বশেষ প্রস্তুতি দেখার জন্য ঘর থেকে বের হওয়ার সময় বিয়ের প্যান্ডেলে সাজানো বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন শামসুল আলম।
এসময় সঙ্গে সঙ্গে তার স্বজনরা সেখান থেকে উদ্ধার করে রাতেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।
নিহত শামসুল আলম শ্রীপুর উপজেলার বরমী ডিগ্রী কলেজের স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫