আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নাই, তার জমিতে গৃহ নিমার্ণ’ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় শনিবার দুপুরে নির্মাণ কাজের বরাদ্দকৃত ৩৭২টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন বঙ্গতাজ কন্যা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি তারেক হোসেন রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিরন মোল্লার পরিচালনায় আয়োজিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম প্রমুখ।
জানা যায়, সারাদেশের মতো কাপাসিয়ার ১১টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৫৩৩টি ঘর নির্মাণের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আগামী ডিসেম্বরের মাঝে ৩৭২টির নির্মাণ কাজ সমাপ্তির লক্ষ্যে নির্মাণ সকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উপজেলার ১১টি ইউনিয়নের মাঝে ঘাগটিয়া ইউনিয়নে ১৫৯টি, দুর্গাপুর ইউনিয়নে ৪৮টি, কড়িহাতা ইউনিয়নে ৫৬টি, সিংহশ্রী ইউনিয়নে ৮৪টি এবং টোক ইউনিয়নে ৪৫টি ঘর নির্মাণের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে এ প্রকল্পের নির্মাণ কাজ চলবে। প্রকল্পের প্রতিটি ঘর চৌচালা পাকা খুঁটি ও টিন দিয়ে নির্মাণ করা হবে। সাড়ে ১৬ ফুট দৈর্ঘ ও সাড়ে ১০ ফুট প্রস্থ বিশিষ্ট ঘরের ফ্লোর পাকা থাকবে। ঘরের সামনে ৫ ফুট প্রস্থের বারান্দা থাকবে। সাথে একটি পাকা টয়লেট থাকবে। সব মিলিয়ে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ টাকা ধরা হয়েছে।
কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ উদ্বোধন
আপডেট :July 14, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
