মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার পাকা লঞ্চঘাটটি অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহাম্মেদ’র উদ্যোগে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ওই পাকা লঞ্চঘাটটি পূনঃসংস্কার করে জন-চলাচলের উপযোগী করে তোলেন।
জানা যায়, ওই বাশাইর বাজার পাকা লঞ্চঘাটটি খানাখন্দের কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন কল কারখানার শ্রমিক, সাধারণ মানুষসহ চাকুরীজিবীরা ওই ঘাট দিয়ে নদী পারাপার হতে র্দূভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দ ও বেহাল দশার কারণে ওই ঘাটটি দিয়ে জন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।
আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ইউপি চেয়ারম্যান শ্রমিকদের নিয়ে খানাখন্দের ভরা ঐতিহাসিক বাসাইর বাজার লঞ্চ ঘাটটি সংস্কার করছেন।
ঘাটটি সংস্কার করা হলে জন চলাচল স্বাভাবিক হয়ে পড়বে বলে জানিয়েছেন শ্রমিকরা।
ভুক্তভোগীরা জানান, র্দীঘদিন যাবত ওই ঘাটটি ছোট বড় গর্তে পরিনত হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়ায় আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, এটি আমাদের ঐতিহ্যবাহী বাশার বাজার লঞ্চ ঘাট। প্রতিদিন এ ঘাটটি দিয়ে স্কুল, কলেজ ও বিভিন্ন মিল ফ্যাক্ট্ররির শ্রমিকসহ প্রায় ১০/১২ হাজার মানুষ পারাপাড় হচ্ছে। দীর্ঘদিন ধরে ঘাটটি সংস্কার না করায় বিভিন্ন জায়গায় পানি জমে ছোট-বড় গর্তে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনস্বার্থে অত্র ইউনিয়নের নিজস্ব অর্থায়নে এ ঘাটটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করছি।
কালীগঞ্জে ইউপির অর্থায়নে লঞ্চঘাট সংস্কার
আপডেট :July 14, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
