Skip to content

সিডিউল বিপর্যয় এড়াতে বিমানের বহরে আরেকটি বোয়িং ৭৭৭

বাংলাভূমি ডেস্ক :
হজের সময় ডেডিকেটেড ও সিডিউল ফ্লাইটের বিপর্যয় এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে যোগ দিচ্ছে আরও একটি বোয়িং ৭৭৭। বিশেষ করে হজ অপারেশনের সময় সিডিউল ফ্লাইট স্বাভাবিক রাখতে স্বল্প মেয়াদী ওয়েট লিজে আনা এই উড়োজাহাজটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, অ্যাঙ্গোলার ট্যাগ এয়ারলাইন্স হতে সংগ্রহকৃত বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মালয়েশিয়ার ফ্লাইং গ্লোবাল থেকে তিনটি বোয়িং ৭৭৭ ওয়েট লিজ নেয় বিমান।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন যাবেন রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫