Skip to content

মাস্ক এলনের মন্তব্যের জের; শেয়ারবাজারে টেসলারের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক :
শেয়ারবাজারে মার্কিন মাল্টিন্যাশনাল ইলেক্ট্রনিক যান নির্মাণ কোম্পানি টেসলার দাম পড়েছে ২.৭৫শতাংশ। সোমবার কোম্পানিটির এ রেকর্ড পরিমাণ দরপতনের ঘটনা ঘটে। গত সপ্তাহে ১২ থাই ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে নিয়োজিত এক ব্রিটিশ ডুবুরিকে উদ্দেশ্য করে টুইটারে টেসলার প্রধান নির্বাহী এলন মাস্কের কটূক্তির জেরে এঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

একাধিক বিশ্লেষক ও বিনিয়োগকারী জানান, মাস্কের এরকম জঘন্য মন্তব্যের জেরে শেয়ারবাজারে টেসলারের মূল্য অন্তত ২বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত নেমে গেছে।

থাইল্যান্ডের গিরিগুহায় ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযান শেষে পাহাড় বিশেষজ্ঞ ও ডুবুরি ভার্ন আনসওর্থ এক সাক্ষাৎকারে বলেছিলেন, মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি টেসলার প্রধান অ্যালন মাস্কের তৈরি করা ও থাইল্যান্ডে পাঠানো ‘মিনি সাবমেরিন’টি উদ্ধার অভিযানের জন্য মোটেও উপযোগী ছিল না।

ডুবুরির এই মন্তব্যের পর অ্যালন মাস্ক টুইট করে আনসওর্থের নাম উল্লেখ না করে তাকে ‘শিশুকামী’ বলে অভিহিত করেন।

এর আগেও যখন গুহা অভিযানের প্রধান সমন্বয়ক থাইল্যান্ডে স্থানীয় শহরের মেয়র বলেছিলেন, মিনি সাবমেরিনটি ওখানে ব্যবহারের উপযোগী নয়। তখনও অ্যালন মাস্ক মেয়রকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তিনি এটা বুঝবেন না, কারণ তিনি গুহা বিষয়ে বিশেষজ্ঞ নন।’

এদিকে, ‘শিশুকামী’ বলে অভিহিত করা টুইটটি ডিলিট করলেও আগামী ১৯জুলাই আনসওর্থ বৃটেনে ফিরে মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আনসওর্থের স্ত্রী। রয়টার্স

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫