Skip to content

জন্মদিনে কী করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:
বলিউডের ‘বার্বি ডল’ খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল সোমবার। ৩৫-এ পা দিলেন ক্যাটরিনা। তবে বরাবরই পার্টির প্রতি অনীহা রয়েছে এই অভিনেত্রীর। তাই খুব সাদামাটাভাবেই উদযাপন করেছেন তার জন্মদিন।

পিটিআইয়ের সাক্ষাৎকারে তিনি অবশ্য প্রকাশ করেছিলেন কীভাবে উদযাপন করবেন এই বিশেষ দিনটি। তিনি বলেছিলেন, শহুরে জীবন থেকে একটু দূরে থেকে প্রিয়জনকে সাথে নিয়ে ইংরেজ একটি দেশের গ্রামাঞ্চলে ঘুরবেন।

‘আমার কাছে জন্মদিন মানে হলো প্রিয়জনকে সাথে নিয়ে চমৎকার সময় কাটানো। আমি অত স্মৃতিচারণ পছন্দ করি না। প্রতিবছর আমি এই দিনটি ঘিরে ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করি এবং করিও তাই। আমি ও আমার বোন এখন একটি গ্রামে আছি। আমি আমার এই দিনটি নিয়ে সন্তুষ্ট। মজা করব, আড্ডা মারব আর বিশ্রাম নেব-এই আর কি‘। জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘দাবাং রিলোডেড’-এর শুটিং শেষে এখন পরিবারকে সময় নিচ্ছেন তিনি। ক্যাটরিনা বলেন, ‘অবসর উদযাপন শেষে খুব শিগগিরই আমি আবার পেশার কাজে মনোনিবেশ করব। আনন্দ এল রায়ের ছবি ‘জিরো’ আমাকে শেষ করতে হবে। এ ছবির একটি গানের দৃশ্যধারণ এখনও বাকি আছে।’ জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫