Skip to content

মিরপুরে সেলুন ব্যবসায়ী এসিড দগ্ধ

বাংলাভূমি ডেস্ক :
রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের ছোড়া এসিডে সেলুন ব্যবসায়ী মো. পারভেজ (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ পারভেজ জানান, তারা মিল্লাত ক্যাম্পে থাকেন। পেশায় তিনি নিজেও সেলুন ব্যবসায়ী।

তিনি জানান, ক্যাম্পের ভেতরে সাহের নামে এক ব্যক্তির সেলুনে বসেছিলেন। হঠাৎ ক্যাম্পের মাদক ব্যবসায়ী সুনীলের সহযোগী জনি তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে।

এতে পারভেজের মুখমণ্ডলসহ গলা, বুক, দুই হাত এসিডে ঝলসে যায়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পারভেজ অভিযোগ করেন, ক্যাম্পে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী সুনীলের নির্দেশ সহযোগী জনি তাকে এসিড ছুড়েছে।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জানান, এটি কেমিক্যাল বার্ন। পারভেজের ১২ শতাংশ পুড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এসিডের ঘটনা পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫