Skip to content

আজ ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
তরিকুল ইসলাম : আজ বুধবার দু’দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকা আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন । ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতেই মূলত তার এ সফর বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। গত মার্চে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়েলসের এটি হবে প্রথম ঢাকা সফর।

আগামীকাল ১৯শে জুলাই রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে ই-পাসপোর্ট বিষয়ক চুক্তি সই হবে। এতে জার্মান পররাষ্ট্র প্রাতিমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিতি থাকবেন।

ঐ দিন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

হাই প্রোফাইল বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বাংলাদেশ ও জার্মানীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এ ছাড়া সম-সাময়িক বৈশ্বিক, আঞ্চলিক ও দুই দেশের রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন তিনি।

সূত্র জানায়, গত এক দশকে জার্মানীর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে। ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানীতে জার্মানীর অবস্থান এক নম্বরে। তাছাড়া বাংলাদেশে দেশটির বিনিয়োগও বাড়ছে। সম্প্রতি ঢাকাস্থ জার্মান দূতাবাস ও বাংলাদেশে জার্মানিভিত্তিক ব্যবসায়ী কমিউনিটি যৌথভাবে জার্মান বিজনেস কাউন্সিল (জিবিসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: amadershomoy

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫