Skip to content

শীঘ্রই কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের দেহ ফেরতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

শীঘ্রই কোরিয়া যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ ফেরত চায় ওয়াশিংটন। উত্তর কোরিয়ার সাথে ঐতিহাসিক সম্মেলনেই যুক্তরাষ্ট্রের মোট ৫০জন সৈন্যের মরদেহ উত্তর কোরিয়া থেকে ফেরত চাওয়া হয়েছিল। তারা পিয়ংইয়ংকে এর জন্য দুই সপ্তাহ সময়ও বেধে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’।

মঙ্গলবার মার্কিন সামরিক দফতর থেকে জানানো হয়, উত্তর কোরিয়া আমাদের মৃত সৈন্যদের দেহ ফেরতের যে প্রতিশ্রুতি দিয়েছে তা তাদের শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। তবে ঠিক কবে তারা তা হস্তান্ত করবে তার কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তাই ওয়াশিংটন তাদের অন্তত ২ সপ্তাহের মধ্যেই ফেরত চায় বলে রয়টার্স দাবি করেছে।

উল্লেখ্য, ১৯৫০-১৯৫৩সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পিয়ংইয়ংকে সহায়তা দিয়েছিল চীন ও সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় যুদ্ধে নিহত ৫০জন মার্কিন সৈন্যের মরদেহ উত্তর কোরিয়াতে রয়েছে যা ফেরত নেওয়ার জন্য গত ১২জুন উত্তর কোরিয়ার নেতা কিম-জং উন ও ট্রাম্পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইয়ন নিউজ

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫