Skip to content

হার না মানা জেনেলিয়া

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে পারকার পেনের বিজ্ঞাপণচিত্রে অভিনয় করে সকলের মনোযোগ কাড়েন জেনেলিয়া। এদিকে বলিউড সিনেমায় অভিনয় করেও তারকাখ্যাতি লাভ করেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে ৯ বছর প্রেম করেন জেনেলিয়া। সেই প্রেমকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দুজনকেই পোড়াতে হয়েছে কাঠখড়। কারণ রিতেশের বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তার ছেলে এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করবে? এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে ২০১২ সালে রিতেশকে বিয়ে করেন জেনেলিয়া ডি’সুজা।

মাত্র ২৫ বছর বয়সে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসেন জেনেলিয়া ডি’সুজা। ২৭ বছরে প্রথম সন্তানের মা হন। ২০১৬ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। কোনো সফল বলিউড অভিনেত্রী হিসেবে তার এই কাণ্ড একটা দৃষ্টান্তই বটে! বর্তমানে সংসার নিয়ে ভালো আছেন এই অভিনেত্রী। জেনেলিয়াকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জেনেলিয়া ডি’সুজা। মুম্বাইয়ের বান্দ্রায় বেড়ে উঠেছেন তিনি

সেন্ট অ্যান্ড্রু কলেজ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি

 

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী

একই বছর ‘বয়েজ’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় অভিষেক ঘটে জেনেলিয়ার
সূত্র: রাইজিংবিডি ডট কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫