Skip to content

ফ্রান্সের শিরোপা উদযাপনে বহু নারীর শ্লীলতাহানির অভিযোগ

স্পোর্টস ডেস্ক :
ফ্রান্স বিশ্বকাপ শিরোপা জেতা উপলক্ষ্যে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ রাস্তায় নেমে এলে বহু নারীর সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ফ্রান্স সরকার নির্যাতনের শিকার হওয়া নারীদের লিখিত অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে। সামাজিকমাধ্যমে নির্যাতনের ঘটনার খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সরকার এই ঘোষণা দিল।

প্যারিসের পুলিশ প্রধান ডেলপুচে বলেন, বিশ্বকাপে ফ্রান্স জেতায় বহু নারীকে রাস্তায় জোর করে চুমু খাওয়া হয়েছে। অনেক মেয়েকে হেনস্থা করা হয়েছে । এসব অভিযোগ সমানে সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ভুক্তভোগী এক নারী ফেসবুকে লিখেছেন, এলিসিসে একটি লোক আমার পেছনে এসে দাঁড়ায় । আমি অনুভব করি লোকটি আমার নিতম্বে হাত দিচ্ছে । একসময় সে আমার উরুসন্ধিতে হাত দেয়। এদিকে, পুলিশ জানায় যৌন নিগ্রহের অভিযোগে এক নাবালকসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে । ফ্রান্সের সমতা বিষয়ক মন্ত্রী বলেছেন, শালীনতা ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে।

আরেক নারী যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি লোক তার সামনে এসে প্যান্টের চেইন খুলে তার পা স্পর্শ করে হস্তমৈথুন করতে শুরু করে। বিষয়টি আমি পুলিশকে জানালে, তারা জঙ্গি আটকে ব্যস্ত বলে জানায়। অন্যকিছু দেখার সময় তাদের নেই। সূত্র: amadershomoy

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫