Skip to content

রাশিয়ায় রানীর ‘হিচকি’

বিনোদন ডেস্ক :
এবার রাশিয়াতে শিক্ষক দিবসে মুক্তি পাবে বলিউড অভিনেত্রী রানী মুখার্জি অভিনীত ছবি ‘হিচকি’। জানা গেছে, রাশিয়ান ভাষায় ডাব করে আগামী ৬ সেপ্টেম্বর সেখানে প্রদর্শিত হবে সিনেমাটি। রাশিয়াতে মূলত শিক্ষকদের শিক্ষকতার প্রতি অনুপ্রাণিত করতেই প্রদর্শিত হবে এই ছবি। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যা দেখার পর চিত্রনাট্য এবং রানী মুখার্জীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন দর্শকরা।

এছাড়াও ফিল্ম সমালোচক তরুণ আদর্শসহ অনেকেই রানীর ‘হিচকি’র প্রশংসা করেন। উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ ভারতে মুক্তি পায় রানী মুখার্জি অভিনীত ছবি ‘হিচকি’। মুক্তির পর থেকেই গোটা দেশটিতে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। এই সফলতা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

গত ১৬ জুন সাংহাই ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে ‘হিচকি’। সেখানেও বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। এদিকে রানীর ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো থাকলেও সন্তান জন্মের পর তাতে কিছুটা ব্যাঘাত ঘটে। যদিও এটা মানতে নারাজ তিনি। সূত্র:নয়া দিগন্ত

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫