Skip to content

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে স্বাগতিকদের হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। সোহান প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর আতিফ ও রহমত দুগোল করে দলের জয় সুনিশ্চিত করেন। ম্যাচশেষে দলের কর্মকর্তা ডা. হাফিজুল ইসলাম শিকাগো থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইউনিফায়েড ফুটবলে আমরা যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছি। টানা দুই ম্যাচ জিতে এখন আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।’

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ফ্র্রান্সকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় পরিতোষ দেওয়ানের শিষ্যরা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমরা ভালো খেলে জিতেছি। প্রথমার্ধে একটি গোল এসেছে। বিরতির পর আরো দুটি গোল পাওয়াতে দলের জয় নিশ্চিত হয়ে যায়।’  সূত্র: Bangla Tribune

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫