কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫২) লাশ জিআরপি থানা পুলিশ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। কালীগঞ্জ মিশন রেল ব্রিজের পশ্চিম পাশে চুয়ারিখোলা নামকস্থানের রেললাইন সংলগ্ন ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখে ভৈরব জিআরপি থানাকে অবগত করলে ঘটনাস্থল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অজ্ঞাত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল মজিদ। তিনি জানান, ট্রেনের বাড়ি খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যায় । তার হাত-পা ভেঙ্গে গেছে। সে লুঙ্গী ও চেক সার্ট পরিহিত এবং কোমরে গামছা পেছানো ছিল। এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আপডেট :July 20, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
