Skip to content

বোবা প্রেমের গল্পে ‘নিঝুম দুপুর’ ভিডিও

বিনোদন ডেস্ক :
মেয়েটা বাক-প্রতিবন্ধী। অথচ তার চোখের ভাষার প্রেমে পড়ে গেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক বেকার যুবক। মেয়েটার বাবার শত আপত্তিতেও ঘর ছেড়েছেন দু’জনে, নিজেদের একটা ঘর গড়ার প্রত্যয়ে। এমন গল্পে সাজানো হয়েছে ‘নিঝুম দুপুর’ গানের ভিডিও। ফলে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যাহারা মিতু আর তার প্রেমিক হয়েছেন মুশফিক খান আলিফ। ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর সেহজাদ।

১৯ জুলাই রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই মিউজিক ভিডিওটি। গানটির কণ্ঠশিল্পী আরিয়ান মির্জা। মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন জেডএইচ বাবু।

গান-ভিডিওটি প্রসঙ্গে সুরকার নাজির মাহমুদ বলেন, ‘আরিয়ান গাইতে জানে। সামনে আরও ভালো গাইবে বলে আশা করি। আমি আমার পুরোটা দেয়ার চেষ্টা করেছি এই গানে। আর ভিডিওটাও ভালো হয়েছে। একটা গল্প আছে। আশা করছি সবার ভালোই লাগবে।’ সূত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫