কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় গোলবার শেখ (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন।
আজ শনিবার (২১ জুলাই) সকালে পুলিশ গোলবার শেখের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত গোলবার শেখের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের তেতুলিয়া এলাকায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, উপজেলার কলাবাঁধা এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন গোলবার শেখ।
ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোনো এক সময় ছিনতাইকারীরা গোলবারকে মাথায় আঘাত করে খুন করেন। পরে মরদেহ দক্ষিণ মৌচাক এলাকায় ফেলে রেখে তার রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈরে অটোরিকশাচালক খুন
আপডেট :July 21, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
