Skip to content

পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন রুশনারা আলী

আন্তর্জাতিক ডেস্ক ॥
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী।

পাঁচ দিনের সফরে শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এই এমপি। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তার সফর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিল।

এই দুই দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

যুক্তরাজ্যের মূল বাজার হিসেবে চিহ্নিত দেশগুলোর সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক গড়তে এবং অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করতে ২০১২ সালে বাণিজ্যদূতের কর্মসূচি চালু করা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিমুখী বাণিজ্য ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছ।সূত্র: জাগো নিউজ/সমকাল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫