Skip to content

বৃষ্টির গানে মডেল তমা মির্জা

বিনোদন ডেস্ক :
বৃষ্টি নিয়ে গান অনেক শ্রোতারই পছন্দ। আর সেই গান যদি ভিডিও আকারে তৈরি করেন কোনো নির্মাতা তাহলে তো আর কোনো কথাই নেই। বৃষ্টি নিয়ে এমনই একটি গানে মডেল হয়েছেন চলচ্চিত্রের পরিচিত মুখ তমা মির্জা। এমনটিই জানালেন এই অভিনেত্রী। তমা মির্জা নতুন এই মিউজিক ভিডিও নিয়ে জানান, গত বছর গানটির শুটিং করেছি। তবে দীর্ঘ সময় পর ভিডিওটি প্রকাশ হলো।


গানের শিরোনাম ‘তোমার আকাশ’। সংগীতশিল্পী মোহাম্মদ শোয়েবের গানে আমার সঙ্গে সৌমিক আহমেদ মডেল হিসেবে কাজ করেছেন। গানটির ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে। রোমান্টিক গানটির প্রথম লাইনগুলো হলো ‘আমার আকাশ মেঘে ঢাকা, সব চাওয়ায় তোমায় রাখা, মন কি যে চায়, বেঁধে রাখা দায়, আজ বরষায়, মন ভিজে যায়, হায়’। কাজটি করে বেশ ভালো লেগেছে আমার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়াও পাচ্ছি। ‘আমার আকাশ’ শিরোনামের গানটির কথাগুলো লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন অটামনাল মুন। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চিন্ময়ী।  সূত্র: মানবজমিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫