বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা ও উন্নয়ন নীতিমালা ছোট ছোট ভিডিও চিত্রের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। উদ্ভাবনী নেতৃত্ব অর্জনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক হয়েছে বলে মনে করেন তারা। আশা করছেন, সোহরাওয়ার্দী উদ্যানের সংবর্ধনায় শেখ হাসিনার বক্তব্য আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই যাঁর রাজনীতি তাঁদেরকেই এই সম্মান উৎসর্গ করলেন বঙ্গবন্ধু কন্যা।
টানা দুই মেয়াদে ক্ষমতায় আছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। যে কারণে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়ে সফলভাবে এগুতে পারছে মন্তব্য বিশিষ্টজনদের।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কী রেখে গেলো, নির্বাচনি বছরে এই সংবর্ধনার মধ্য দিয়ে জনগণের কাছে সে বার্তাও পৌঁছে দেয়া হলো।
তারা বলছেন, টানা দুই মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে যে অর্জন তাতে বাংলাদেশের আত্মমর্যাদা অনেক বেড়েছে। এই সংবর্ধনা তাঁরই একটি স্বীকৃতি। সূত্র: Independent Television
