আন্তর্জাতিক ডেস্ক ॥
বোমা হামলার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দস্তাম। রোববার, কাবুল বিমানবন্দরে চালানো এই আত্মঘাতী হামলায় নিহত হয়েছে ১৪ জন। আহত অন্তত ৬০ জন।
নিহতদের ৯ জনই নিরাপত্তা বাহিনী ও ট্রাফিক পুলিশের সদস্য। তুরস্কে স্বেচ্ছা নির্বাসন থেকে, গতকালই দেশে ফেরেন আফগান ভাইস প্রেসিডেন্ট। কাবুল বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে চলে যাওয়ার পরপরই বোমার বিস্ফোরণ ঘটে।
হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অপহরণ ও ধর্ষণের নির্দেশ দেয়ার অভিযোগ ওঠার পর এক বছরের কিছু সময় আগে তুরস্কে সেচ্ছা নির্বাসনে যান দস্তাম। সূত্র: Independent Television
