Skip to content

বোনের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিপাশা

বিনোদন ডেস্ক :
বড় বোন বিপাশা হায়াত যখন অভিনয় শুরু করেন তখন তার পোশাক ডিজাইন করতেন ছোট বোন নাতাশা হায়াত। ২০০৮ সালে বিপাশার সঙ্গে পার্টনারশিপে ফ্যাশন হাউস ‘আইরিসেস ডিজাইনার স্টুডিও’র যাত্রা শুরু করেন। কিন্তু মাঝে চার বছরের বিরতি টানতে হয় এই ব্যবসায়।

২০১৩ সালে আবারো যাত্রা শুরু হয়। এবার বনানীতে দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো। তবে এই ড্রেস স্টুডিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বিপাশা। বিপাশা হায়াত বলেন, মানুষের মধ্যে কোনো না কোনোভাবে শিল্পীসত্তা থাকে, হোক তিনি ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্য কোনো পেশার। নাতাশা পড়াশুনা করেছে মার্কেটিং ম্যানেজমেন্টে কিন্তু ফ্যাশনেই বরাবর তার আগ্রহ ছিল। টুকটাক অভিনয় করলেও যখন অভিনয় থেকে পুরোপুরি ফ্যাশন হাউসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছে তখন সে শান্তি খুঁজে পেয়েছে এবং আমি মনে করি মানুষ তার নিজের আনন্দের জন্য যখন কাজ করে তখন তা সততার সঙ্গেই করে। নাতাশা হায়াত বলেন, আমার বাবার আগ্রহেই আমি কিছুদিন অভিনয় করেছি। কিন্তু অভিনয়ে আমার মন টানেনি। এখন আমার ফ্যাশন হাউস যে অবস্থানে এসেছে তাতে সন্তুষ্ট আমি। সূত্র : ভোরের কাগজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫