কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর : কালীগঞ্জে মাসব্যাপী প্রাণ-আরএফএলের কর্মচারীদের মাঝে হেপাটাইসিস বি সচেতনতামূলক কর্মশালা ও প্রতিশোধক ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
কালীগঞ্জ মূলগাঁও আর এফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কে মাসব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন কোম্পানীর সিনিয়র জিএম (প্রশাসন) কমান্ডার এম সামসুল আলম মিয়া ও ম্যানেজার (প্রশাসন) মো. সাইদুর রহমান সাইদ। পহেলা জুলাই থেকে এ কর্মশালাটি শুরু হয়েছে শেষ হবে ৩১ জুলাই।
