Skip to content

জুড়ী থানার ওসি প্রত্যাহার

বাংলাভূমি ডেস্ক ॥
মৌলভীবাজার:  জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল আহমদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ডিআইজি কামরুল আহসান। নির্দেশে তাকে জুড়ী থানা থেকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (২১ জুলাই) এ নির্দেশ দেওয়া হয়। তবে, কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায়।

জানা যায়, গত ১৩ জুলাই সন্দেহভাজন এক ব্যক্তি সম্পর্কে জানতে পুলিশ জুড়ী উপজেলা সদরের সায়েম আহমদ নামে এক ব্যক্তির বাসায় যায়। ওই সময় বাসার মালিক পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি সায়েমকে গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি জালালের বিরুদ্ধে। পরদিন নাটকীয়ভাবে ফের সায়েমকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। বিভাগীয় তদন্তে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ  বলেন, আমি একটি প্রত্যাহার পত্র পেয়েছি। এখনও তাকে পুলিশ লাইনে পাঠানো হয়নি। তবে এ নির্দেশ শিগগিরই কার্যকর হবে।সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫