Skip to content

ব্রণ শব্দটা খুবই আতঙ্কের

বাংলাভূমি ডেস্ক ॥

ব্রণ শব্দটা খুবই আতঙ্কের যে কোন মেয়ের কাছে। কারণ একটা ব্রন পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়।

তবে তা দূর করার ও অনেক উপায় রয়েছে। এক ঝলকে দেখে নিন কি সেই উপায়:

মুখ পরিষ্কার রাখার জন্য ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধোয়ার মত বিকল্প আর কিছু নেই। দিনে অন্তত দুবার করে মুখ ধুয়ে পরিষ্কার করুন। তবে মুখে ব্রণ হলে দিনে একবার করে মুখ পরিষ্কার করতে হবে। অতিরিক্ত মুখ ধোয়া ত্বক শুষ্ক করে দেয়। শুষ্ক ত্বকে তেল বেশি উৎপন্ন হয়। যা ব্রণ হওয়ার প্রবণতা বৃদ্ধি করে।

ব্রণ দূর করার জন্য অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যাবহার করুন। বাড়িতে যে পেস্ট আপনি ব্যাবহার করেন তা লাগাতে পারেন ব্রনের স্থানে। তবে ব্রণের স্থানে বিভিন্ন ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

ব্রন হলে মেকআপ করা থেকে বিরত থাকুন। বেশি মেকআপ ব্যাবহার করলে ব্রন আরও স্থায়ী হতে পারে।

ব্রণ হলে কখনই তাতে নখ দিয়ে খোঁচাবেন না। তাহলে ওই জায়গায় দাগ হয়ে যেতে পারে। ব্রণের জায়গায় নখ দেওয়া বা চুলকানো থেকে দূরে থাকুন।

খুশকি থেকে অনেক সময় ব্রণ দেখা দেয়। নিয়মিত চুল পরিষ্কার রাখুন। চুলে খুশকি দেখা দিলে তা দূর করার ব্যবস্থা করুন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫