Skip to content

মালয়েশিয়ায় বাতিল হচ্ছে সরকার বিরোধী দমনের বিশেষ আইন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মালয়েশিয়ায় সরকার বিরোধীদের দমনে প্রণীত বিশেষ নিরাপত্তা আইন (বিশেষ আইন-২০১২) বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এক ভাষণে এই ঘোষণা দেন।

মাহাথির মোহাম্মদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বিরোধী মত দমনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনটি প্রণয়ন করেন । নাজিবের সরকারের বিরুদ্ধে ইচ্ছেমত এই আইন অপব্যবহার করার অভিযোগ ছিল। তিনি বলেন, স্বচ্ছ বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের পথে এ ধরনের আইন বাধা।

নাজিব সরকার ২০১২ সালে বিতর্কিত আইনটি পাস করে। এই আইনে সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া বিরোধীদের গ্রেপ্তার করা হতো। ওই আইনে সন্দেহভাজন হিসেবে ২৮ দিন পর্যন্ত আটকে রাখা এবং দীর্ঘ কারাদণ্ডের বিধান ছিল।

এদিকে, এই আইনটি বাতিলের ঘোষণা দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সূত্র- দ্য স্ট্রেইট টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫