Skip to content

ছয় বছরের শিশুকে ধর্ষণের পর খুন!

বাংলাভূমি ডেস্ক ॥
ছয় বছরের শিশুকে নিয়ে- ছয় বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইর চর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে রবিন মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।আটক রবিন মিয়া ধনাইর চর গ্রামের কৃষক কাশেম মিয়ার ছেলে।

নিহত শিশু কাকলি একই গ্রামের ইজিবাইক চালক ওছমান মিয়ার মেয়ে এবং বক্তারপুর সরকারি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। এ বিষয়ে নরসিংদীর পলাশ থানার পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, রক্তাক্ত অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছি।

ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা একজনকে আটক করা হয়েছে।জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো শিশুটি।

একপর্যায়ে তার সন্ধান না পাওয়ায় খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ দেখতে পান এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় হত্যার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের রবিন মিয়া নামে এক কিশোরকে আটক করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে।

v

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫