Skip to content

সমালোচনার মুখে ফ্যাশন ব্রান্ড বন্ধ করছেন ইভাঙ্কা ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥
আব্দুর রাজ্জাক: ব্যাপক সমালোচনার মুখে নিজের ফ্যাশন ব্রান্ড বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে তার কোম্পানিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুনাফা করছেন বলে অভিযোগ রয়েছে। ইভাঙ্কা তার কোম্পানিটি ২০১৪ সালে চালু করলেও তার পিতা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ২০১৬সালে তা দোকান মালিকদের সমিতি প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে ‘বিবিসি’।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ৩৬বছর বয়সী ইভাঙ্কা বেশ কিছুদিন যাবৎ মুনাফা দ্বন্দ্বে ভুগছেন। তাই তিনি দোকান মালিকদের দ্বন্দ্ব এড়াতে ও হোয়াইট হাউজের স্টেটাস বজায় রাখতে কোম্পানিটি বন্দ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইভাঙ্কার একজন মুখপাত্র।

ইভাঙ্কা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি হোয়াইট হাউজে প্রায় ১৭মাস অতিবাহিত হওয়ার পর আর ব্যবসায় ফিরে যাওয়ার চিন্তা করতে পারছি না। তাই এটি এখন বন্ধ করে দেয়ার কথা ভাবছি। তবে যেসব নারীরা আমার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ব্যবসায় এসেছেন তারা নিজেদের অবস্থানে অটল থাকুন ও নিজেদের কাজ পুর্ণোদ্দোমে চালিয়ে যান।’ ইয়ন নিউজ/RTV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫