Skip to content

সজল-আঁখির ‘ভালোবাসি একটু বেশি’

বিনোদন ডেস্ক ॥
নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। তারা এক বিশ্ববিদ্যালয়ে পড়ে করে একই বিভাগে। ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর ধরে। কিন্তু এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও বেশ ঝগড়া লেগে থাকে। আর এর কারণ হলো সুনীল নিপাকে সন্দেহ করে প্রচুর। কিন্তু নিপার এটা পছন্দ না। সুনিল প্রতিনিয়ত নিপা কে মানসিক ভাবে টর্চার করতে থাকে।

সুনিল এর দৃষ্টিতে এ সব কিছুই নিপার প্রতি তার ভালোবাসা। নিপা সুনিল কে বোঝাতে চায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর ভালবাসায় বিশ্বাস থাকাটাই জরুরী। কিন্তু সুনিল একরোখা । আর এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলে তাদের মাঝে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসি একটু বেশি’।

নাটকটি রচনা করেছেন কুদরত উল্লাহ ও পরিচালনা করেছেন রাহাত কবির। এতে সুনিল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল, নিপা চরিত্রে অভিনয় করেছেন শারমিন আঁখি এবং আদনান নামের একটি চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শুক্রবার (২৭ জুলাই) রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫