বাংলাভূমি ডেস্ক ॥
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে ৮ আগস্ট। আগামী ২২ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রির এই সূচি ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক । রেলভবনে সংবাদ সম্মেলন করে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি তুলে ধরেন তিনি।
৮ আগস্ট বিক্রি হবে ১৭ অগাস্টের ট্রেন যাত্রার টিকেট। বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। সূত্র: বৈশাখী TV
