Skip to content

চট্টগ্রামে ডেমু ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত ১

বাংলাভূমি ডেস্ক ॥

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন রেলগেট এলাকায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, অক্সিজেনে কেডিএস গার্মেন্টের পাশে বালুবাহী ট্রাকের সাথে নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম রেল স্টেশনগামী ডেমু ট্রেনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সূত্র: বৈশাখী TV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫