Skip to content

কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৫২) লাশের পাঁচ দিন পর পরিচয় পাওয়া গেছে। তার নাম মরমুজ আলী মোড়ল। সে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাইল গ্রামের মৃত করম আলীর ছেলে। সে কাঁচামাল ব্যবসায়ী ছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে তার বড় ভাই মোস্তফা মোড়লের সাথে কথা বললে তিনি বলেন, ২০ জুলাই সকালে কাঁচামাল কেনার জন্য গাজীপুরের উদ্দেশ্যে তার ভাই বাড়ি থেকে বের হন। সে বিভিন্ন স্থান থেকে কাঁচামাল, আনারস, পেয়ারা কিনে ঢাকা-টঙ্গী ও গাজীপুরে বিক্রি করে থাকেন। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনলাইন নিউজের সূত্র ধরে তার লাশের সন্ধান পাওয়া যায়। নরসিংদী জিআরপি ফাঁড়িতে গিয়ে তার ছবি দেখে ভাইয়ের লাশ শনাক্ত করি। লাশটি সেখানে দাফন করানো হয়েছে। লাশটি উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতির জন্য কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।
অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল মজিদ। তিনি জানান, দুইদিন লাশটি মর্গে পড়ে ছিল। কোনো পরিচয় না পাওয়ায় তার লাশটি দাফন করানো হয়। এখন গাজীপুর ডিসি অফিসের অনুমতি পেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
গত শুক্রবার কালীগঞ্জ মিশন রেল ব্রিজের পশ্চিম পাশে চুয়ারিখোলা নামকস্থানের রেললাইন সংলগ্ন মরমুজের মৃতদেহ পড়ে থাকে। সকালে স্থানীয়রা তার মৃতদেহ দেখে ভৈরব জিআরপি থানাকে অবগত করালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫