Skip to content

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলার সাতখামাইর স্টেশন থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল হক জানান।

পুলিশ বলছে, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পকেট থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ‘পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র পাওয়া গেছে। তবে সেটা তারই কিনা তা জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।”

এসআই রাকিবুল বলেন, সাথানীয়দের কাছে খবর পেয়ে লাশপি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির পকেট থেকে পাওয়া প্রশংসাপত্রে মো.শাহজাহান আলী, মায়ের নাম গুলজান বেগম, ডাকঘর-পীরগঞ্জ, উপজেলা-পীরগঞ্জ ও জেলা- ঠাকুরগাঁও এবং জন্ম তারিখ ১৯৭২ সালের ২৬ অগাস্ট লেখা রয়েছে।

তবে প্রশংসাপত্রটি ওই ব্যক্তির কিনা তা নিশ্চিত করা যায়নি বলে জানান এসআই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫