Skip to content

ম্যাচ ও সিরিজ সেরা তামিম

স্পোর্টস ডেস্ক ॥
স্বপ্নের মতো একটি সিরিজ শেষ করলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন অর্ধশত শেষ ম্যাচে আবারও তুলে নিলেন আরেকটি শতক। এটি ছিল তামিমের ওয়ানডে ক্যারিয়ারে ১১তম ওয়ানডে শতক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে রানের ফোয়ারা ঝরিয়েছেন তামিম। এর মধ্য দিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জে সবচেয়ে বেশি রান করার মালিক এখন টাইগার ড্যাশিং ওপেনার।

এর আগের রেকর্ড ছিল ক্যারিবীয় অধিনায়ক দিনেশ রামদিনের। প্রতিপক্ষ ছিল এই বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ২০১৪ সালে একটি সেঞ্চুরি সহ ২৭৭ রান করেছিলেন রামদিন। তামিম এবার তাকে ছাড়িয়ে করেন ২৮৭ রান। যেখানে সেঞ্চুরি দু’টি। এর আগে ক্যারিবীয় দ্বীপে তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি করার রেকর্ড ছিল শুধু দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের।

এই সিরিজে এক কথায় অসাধারণ খেলেছেন টাইগার ওপেনার। তিন ম্যাচে তিনি করেছেন দুইটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে তুলেছেন ২৮৭রান। তার রান তোলার গড় ছিল ১৪৩.৫০।

সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করায় ম্যাচ সেরার পুরস্কার তিনিই পেয়েছেন। তাছাড়া পুরো সিরিজে অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে তামিম ইকবালের হাতে।

ম্যাচ শেষে নিজের এমন সফল হওয়ার মন্ত্র জানাতে গিয়ে তামিম বলেন, আমাদের টেস্ট সিরিজটা মোটেও ভালো যায়নি। তাই আমরা অনুশীলনে অনেক বেশি পরিশ্রম করেছি। এই ফরম্যাটে (ওয়ানডে) আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার টিম চেয়েছে আমি দীর্ঘ সময় ব্যাট করি। আমি যা সফলভাবে করতে পেরেছি।

তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেট কখনোই সহজ নয়। আপনাকে এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যটাই প্রধান চাবি এবং যার জন্য আমি বড় রান করতে পেরেছি।

সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তিন রানে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে তৃতীয় ম্যাচ।
সূত্র:  RTV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫