Skip to content

চীনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ॥
এস-৪০০ ট্রায়াম্প। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি সহজে বহনযোগ্য এবং ২৫০ কিলোমিটার উঁচুতে থাকা উড়োজাহাজ, ক্রজ অথবা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। গত সপ্তাহে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান চীনে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কেনার জন্য ২০১৫ সালের এপ্রিলে রাশিয়ার সঙ্গে চুক্তি করে চীন। টোকিওভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় প্রশিক্ষণ নেয়া চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) দলটি চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে নিজেদের মাটিতে ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে। তবে পিপলস লিবারেশন আর্মির বহরে কবে নাগাদ এস-৪০০ যুক্ত হবে তা পরিষ্কার নয়।

রাশিয়ার কয়েকটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে দ্য ডিপ্লোম্যাট জানায়, চুক্তি অনুযায়ী তিনশো কোটি মার্কিন ডলারের বিনিময়ে গত সপ্তাহে চীন প্রথম চালানের সরবরাহ পায়। মে মাসে রাশিয়া চীনের কাছে কাছে এটি হস্তান্তর করে। সমুদ্রপথে চালানটি পাঠানো হয়।

গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির প্রথম চালান গ্রহণের সনদে স্বাক্ষর করে চীন। চলতি বছরের শেষ নাগাদ দ্বিতীয় চালান চীনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়ার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি অন্তত দশটি দেশ কেনার কথা বিবেচনা করছে। সূত্র: জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫