Skip to content

বিয়ের গুঞ্জনে যা বললেন তামান্না

বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন। বাহুবলি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি গুঞ্জন ওঠে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন তামান্না। পারিবারিক সম্মতিতে নিজের পছন্দের মানুষকেই বিয়ে করছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী, পেশায় চিকিৎসক। কিন্তু বিয়ে নিয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামান্না।

তামান্নাকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। এমনকি ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। বিয়ের গুঞ্জন নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘একদিন অভিনেতা, অন্যদিন ক্রিকেটার আর এখন চিকিৎসক, এ গুঞ্জনগুলো শুনলে মনে হয় আমি বর কিনতে বেড়িয়েছি। যদিও ভালোবাসা বিষয়টি আমার পছন্দ কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম ভিত্তিহীন গুঞ্জন আমি মেনে নেব না। আমি বর্তমানে সিঙ্গেল এবং খুব সুখেই আছি। আর মা-বাবা আমার বর খুঁজছেন না।’

তিনি আরো বলেন, ‘এখন সিনেমায় আমার অর্জনগুলোর সঙ্গেই আমি রোমান্স করছি। আমি বুঝতে পারি না, যখন শুটিংয়ে থাকি তখনই কেন গুঞ্জনগুলো ছড়ায়। এটি খুবই মর্যাদাহানিকর।’

বিয়ের বিষয়টি সবাইকে ঘোষণা দিয়ে জানাবেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমি বিয়ে করব সবাইকে নিজে ঘোষণা দিয়ে জানাব, কারণ বিয়ে প্রথাটি খুবই পবিত্র। এটি গুঞ্জনের মতো নয় যে যখন খুশি ছড়িয়ে পড়ল। আমি সবাইকে স্পষ্ট করে বলতে চাই, বিয়ের বিষয়টি এখন আমার মাথায় নেই, এটি সম্পূর্ণ মিথ্যা এবং কারো কল্পনাপ্রসূত গুঞ্জন।’ সূত্র:রাইজিংবিডি ডট কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫