Skip to content

দু’বছর আগেই ইমরানকে ক্ষমতায় আনার পরিকল্পনা করে সেনাবাহিনী: রেহাম খান

আন্তর্জাতিক ডেস্ক ॥
ওমর শাহ: ইমরান খান হবেন সেনাবাহিনীর হাতের পুতুল। সেনাবাহিনী যা বলবে তাকে তাই অনুসরণ করতে হবে। তাকে ক্ষমতায় আনার পরিকল্পনা সাজানো হয় দুই বা তিন বছর আগে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান। তিনি ভারতের অনলাইন দ্য হিন্দুকে লন্ডন থেকে টেলিফোনে একটি দীর্ঘ সাক্ষাতকার দিয়েছেন।

এতে রেহাম খান অভিযোগ করেছেন জালিয়াতির নির্বাচনের সুবিধা পেয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারত ইস্যুতে, ইমরান খানের নীতি হবে পাকিস্তান সেনাবাহিনীর ইচ্ছা অনুযায়ী। ফল কি হবে তা আমি জানতাম। কিন্তু আমি এটাও জানি, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হতো তাহলে ইমরানের জেতার কোনো সুযোগই থাকতো না।

রেহাম খান বলেন, একজন স্ত্রী হিসেবে তাকে দেখেছি। তার কথা শুনেছি। ইমরান সব সময় সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক থাকা নিয়ে কথা বলতেন। ২০০৮ সালে তিনি নির্বাচন বর্জন করেছিলেন বিরূপ পরিস্থিতিতে। তিনি বুঝতে পেরেছিলেন তারা তাকে সমর্থন দেবে না। কিন্তু যখন আমি তাকে জানতে পারি তখন তিনি সব সময়ই তাদের সমর্থনের কথা বলতেন। তিনি সব সময়ই এতটাই নিশ্চিত থাকতেন যে, তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন। আমি মনে করি তাকে ক্ষমতায় আনার এই পরিকল্পনা হয়েছিল দুই থেকে তিন বছর আগে। সূত্র: দ্যা হিন্দু

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫