স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর প্রেসক্লাবে প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ শুভেচ্ছানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১১টায় প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সনজিব কুমার দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কোর্টের জিপি এ্যাড. আমজাদ হোসেন বাবুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহিম সরকার, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাবেক সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম ও রুহুল আমিন সজীব, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরীফ আহমেদ শামীম, দৈনিক মুক্তসংবাদের সৈয়দ মোখছেদুল আলম লিটন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মীর ফারুক, মাতৃছায়া পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন ইমাম প্রমুখ।
বক্তারা, প্রতিদিনের সংবাদ পত্রিকার বিভিন্ন সংবাদ এবং গাজীপুর প্রতিনিধি হাসমত আলীর সংবাদ নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির সমৃদ্ধ কামনা করেন।
এ অনুষ্ঠানে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা গতকাল শনিবার আকষ্মিক মৃত্যুতে একমিনিট নিরবতা পালন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
গাজীপুরে প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আপডেট :July 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
