Skip to content

সালমার ফেসবুক আইডি আবারও হ্যাকড

বিনোদন ডেস্ক ॥
আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি। তিনি নিজেই এমন দাবি করেছেন। কোনোভাবেই সেটি উদ্ধার করতে পারছেন না ‘বানিয়া বন্ধু’ গানের এই গায়িকা।

গত বছরের ফেব্রুয়ারিতে সালমার ফেসবুক আইডি প্রথম হ্যাক হয়। এরপর নতুন একটি আইডি খুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন।

সালমা বলেন, ‘গত শুক্রবার রাতে আমার আইডি হ্যাকড হয়েছে। প্রথমে বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনও সমস্যা। কিন্তু পরে জানতে পারি, আমার ফেসবুক আইডিটির ওপর শত্রুদের নজর পড়েছে। কেউ সেটি হ্যাক করেছে।’

সালমা আরও বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতি করেছে। আজকালের মধ্যে জিডি করবো ও আইডিটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেবো।’

এদিকে ঈদুল আজহা উপলক্ষে বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এনটিভিতে প্রচারিত সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমের বিজয়ী তিনি। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫