Skip to content

কালিয়াকৈরে ট্রাক চাপায় পথচারী নিহত

স্টাফ রির্পোটার ॥
গাজীপুর : কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুইজন।সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির (পুরুষ) বয়স আনুমানিক ৩৫ বছর।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসু দেব সিনহা ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে চন্দ্রাগামী একটি ট্রাক পল্লীবিদ্যুৎ এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই নিহত এবং অটোরিকশার দুই যাত্রী আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘাতক টাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫