Skip to content

পর্ন তারকা মিয়া খলিফা হাসপাতালে

বিনোদন ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের পর্ন তারকা মিয়া খলিফাকে যেতে হচ্ছে হাসপাতালে। অস্ত্রোপচার করাতে হচ্ছে এক উদ্ভট কারণে! খেলা দেখার সময় তিনি বুকে আঘাত পান, রক্তও বের হয়। আইস হকি খেলা দেখতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হন তিনি।

মিয়া খলিফা গতকাল সোমবার আইস হকি দেখতে দর্শক সারিতে বসেছিলেন। হঠাৎই ছয় আউন্স ওজনের হকির একটি অংশ ‘পাক’ (আইস হকিতে ব্যবহৃত ডিস্ক) এসে তাঁর বুকে আঘাত করে। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি স্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মিয়া খলিফা জানান, খেলা চলাকালে তিনি কাঁচের দেওয়ালের পেছনে বসেছিলেন। ভাবতেই পারেননি যে হুট করে ডিস্কটি এসে তাঁর বুকে আঘাত করবে! তিনি ডিস্কটি বুকে চেপে ধরেছিলেন। নইলে রক্ত ছড়িয়ে যেত!

তবে খেলার যে সামগ্রীটি তাঁকে আঘাত করেছে, তা তিনি বাড়িতে নিয়ে যান। মিয়া বলেন, ‘হকিপ্রিয় যে কারো জন্যই এটি একটি স্মারক।’  সূত্র: এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫