Skip to content

আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার

বাংলাভূমি ডেস্ক ॥

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী একই উপজেলার ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওগোলে জান্নাত এ্যানিকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে হায়দার আলী নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাদের গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ কবির সুমন পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের নজরুল ইসলাম দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে ধানঘড়া এলাকায় হায়দার আলীর বাসা ভাড়া নিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী রওগোলে জান্নাত এ্যানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় সুমন ও তার স্ত্রীকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ফিরোজ কবির সুমন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে আটকের পর ফিরোজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সূত্র:RTV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫