Skip to content

এবার পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এবার সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে তারা এ সড়ক অবরোধ করে রাখেন।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এ মহাসড়কের লিংকরোড এলাকায় অবরোধ করে রেখেছেন। এতে এ মহাসড়কের উভয় পাশে যানবহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে এ মহাসড়কের মদনপুর থেকে ঢাকার শনিরআখড়া পর্যন্ত যানবাহনগুলো দাঁড়িয়ে আছে।

বুধবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেননি। পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকামুখি লোকদের দেখা গেছে পরিবহনে উঠতে না পেরে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। পুলিশ ঘটানস্থলে থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা শ্রমিকদের সড়ক থেকে ওঠাতে পারেনি।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সূত্র:জাগোনিউজ২৪.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫