Skip to content

বেশিরভাগ পুলিশের গাড়ির লাইসেন্স নেই: আন্দোলনরত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥
পঞ্চমদিনের মতো চলা শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে মিরপুর।

এদিন সকাল থেকেই দেখা গেছে, মিরপুরের বিভিন্ন রাস্তায় আন্দোলরত শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে। যে সমস্ত গাড়ির লাইসেন্স নেই সে সমস্ত গাড়ির বিরুদ্ধে পুলিশের সার্জেন্ট দিয়ে মামলা দিচ্ছে শিক্ষার্থীরা।

তবে এর মধ্যে বেশিরভাগ পুলিশের গাড়ির লাইসেন্স নেই। বেশ কয়েকজন শিক্ষার্থী জানান যারা আইন রক্ষা করবে তাদের গাড়িরই লাইসেন্স নেই। এটা খুব দুঃখজনক। আইন সবার জন্য সমান হওয়ার কথা কিন্তু তারা পুলিশ এজন্য তাদের কোন আইন নেই। এছাড়া মিরপুর ১৪ নম্বরের রাস্তা আন্দোলনরত শিক্ষার্থীরা বন্ধ করে দেয়।

সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল ও গাড়ির লাইসেন্স পরীক্ষা করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫