Skip to content

কাপাসিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ বৃহস্পতিবার সকালে ১কেজি গাঁজা ও ২১০ পিস ইয়াবাসহ মোঃ মানিক মিয়া (৪০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার টোক ইউনিয়নের সুলতাপুর গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী কাপাসিয়া থানার এএসআই মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর এলাকার শাহী মসজিদের পাশে কাঠাল বাগানে অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে, সাথে সাথে সঙ্গিয় র্ফোসসহ ঘটনাস্থলে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মানিক মিয়া পানিতে ঝাপিয়ে পড়লে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে এক কেজি গাজা, অর্ধগলিত ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শফিকুল ইসলাম জানায়, মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে আগে আরো পাঁটি মাদকের মামলা রয়েছে। তার মাদক ব্যবসায় সাথে আরো কেউ জরিত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫