Skip to content

‘পৃথিবীতে কোন দেশের আইনশৃঙ্খলা বাহিনী শিশুদের নির্যাতন করে?’

বাংলাভূমি ডেস্ক ॥
সাপ্তাহিত পত্রিকার সম্পাদক গোলাম মর্তুজা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পৃথিবীতে কোন দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তার শিশুদের নির্যাতন করে?

বৃহস্পতিবার রাতে বেসরকারি যমুনা টেলিভিশনের টকশোতে একথা বলেন তিনি।

গোলাম মর্তুজা বলেন, ইসরায়েলি সেনারা নির্মম নিপীড়ন- নির্যাতন করে ফিলিস্তিনি শিশুদের। আর এখন দেখছি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে মাস্তান বাহিনী নিয়ে শিশুদের লাঠিপেটা করছে। এর বাইরে পৃথিবীর আর কোনো দেশের নাম জানিনা, যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী শিশুদের পেটায়।

এটা দীর্ঘ বছরের পুঞ্জিভূত ক্ষোভের প্রকাশ। এই ক্ষোভ- প্রতিবাদের প্রকাশ বিশেষ সরকারের বিরুদ্ধে নয়, সিস্টেমের বিরুদ্ধে। সরকার আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে ক্ষুদে শিশুদের তথা পুরো দেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে।

অতীতের কোনো সরকারের শাসন এই শিশুরা দেখেনি, মনে রাখার মত বয়স তাদের হয়নি তখন। এই প্রথম একটি সরকার দেখছে এবং তা তাদের মনে থেকে যাবে। বিষয়টি ভাবার মত সময় আওয়ামী লীগের আছে বলে মনে হয় না।

শিশুরা রাস্তায় নেমে পুরো সমাজের বিবস্ত্র চেহারা দৃশ্যমান করে দিয়েছে। হ্যাঁ, এটা তাদের কাজ নয়। এখন তাদের ঘরে ফেরা দরকার। শাহজাহান খানের মত একজন মানুষকে বাদ দেন, শিশুরাও ঘরে ফিরে যাক।
পুলিশ- মাস্তান দিয়ে শিশুদের মারবেন না। সূত্র: আমাদেরসময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫