Skip to content

মোশন পোস্টারে জয়ার ‘এক যে ছিল রাজা’

বিনোদন ডেস্ক ॥
আসছে ১০ই আগস্ট কলকাতায় মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত পরিচালিত ও বাংলাদেশের জনপ্রিয় মুখ জয়া আহসান অভিনীত ছবি ‘ক্রিসক্রস’। এ ছবির বাইরে কলকাতায় জয়া আহসান অভিনীত বেশ কিছু সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। এর মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। সিনেমাটি মুক্তি পেতে চলেছে দুর্গা পুজোয়। তার আগে মুক্তি পেলো এ ছবির মোশন পোস্টার। উত্তমকুমার ‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন।
সেটাও ছিল বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসীর গল্প। আবার সৃজিতের এই ছবিও ভাওয়াল সন্ন্যাসী নির্ভর। ফলে সৃজিতের এই ছবিটি নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। দুটো ছবি নাকি সম্পূর্ণ আলাদা। তা আগেই জানিয়েছেন সৃজিত। তিনি বলেছিলেন, দুটো ছবি সম্পূর্ণ আলাদা। আমার ছবি ভাওয়াল সন্ন্যাসী কোর্ট কেস নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের ‘আ প্রিন্সলি ইমপস্টার’ বইটাই আমার ছবির প্রেরণা। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সৃজিত জানান, কিছু চরিত্র গল্পের প্রয়োজনে পাল্টেছেন। তবে সব চরিত্রেরই একটা ঐতিহাসিক ভিত্তি আছে। ছবিতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল। রাজার বোনের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। দুই উকিলের ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫