Skip to content

মোড়ে মোড়ে ছাত্রদের আন্দোলন মনিটরিং করবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার ॥

ছাত্ররা আবারো মাঠে নামলে তাদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য আওয়ামী লীগের নেতারা মাঠে থাকবে। নগরীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবে। এ ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের শোকের মাস আগস্ট উপলক্ষে চাঁদাবাজি না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। ইতোমধ্যে চাঁদাবাজির বিষয়টি মনিটরিং করতে বলেছি। সতর্ক থাকতে বলেছি।

তিনি আরও বলেন, বিলবোর্ড পোস্টার যারা টানবেন তারা সতর্ক থাকবেন। কোনো ক্রমেই যেন সৌন্দর্য নষ্ট না হয়। আগস্টের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বৈঠকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদের ঘরে ফিরে যেতে বলা হয়েছে। তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে। তারপরও যদি তারা মাঠে নামে সে বিষয়টি দেখতে হবে আসলে তারা কি চায় সে বিষয়টি মনিটরিং করতে হবে। সে অনুযায়ী আন্দোনকারীদের ওপর ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫